মুক্তিযোদ্ধা শামসুদ্দিন খান আর নেই

আপডেট : ১০ জুন ২০২০, ২২:৪৬

মাদারীপুর জেলার শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মো. শামসুদ্দিন খান আর নেই। গতকাল বুধবার বিকাল সোয়া ৫টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ছয় ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও সহকর্মী রেখে গেছেন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মাদারীপুর জেলার শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মো. শামসুদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল এক বিবৃতিতে তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া শোক প্রকাশ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী প্রমুখ।