করোনায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের মৃত্যু

আপডেট : ১১ জুন ২০২০, ০০:৩১

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট জি এইচ এম জাহিদুর রহমান করোনায় আক্রান্ত হয়ে গত মঙ্গলবার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। অসুস্থ হয়ে পড়লে গত ৭ জুন তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। পরে তাকে রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তাকে জুরাইন কবরস্থানে দাফন করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি