করোনায় আরো দুই পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট : ১১ জুন ২০২০, ০০:৩৩

করোনায় জীবন দিলেন আরো দুই পুলিশ সদস্য। কুড়িগ্রাম জেলা পুলিশের ইন্সপেক্টর মো. আব্দুল জলিল (৫৫), অপরজন দিনাজপুর জেলা পুলিশের কনস্টেবল মো. এনামুল হক (৪৩)। করোনা ভাইরাস সংক্রমণের শিকার হয়ে এ নিয়ে পুলিশের ২২ জন সদস্য জীবন দিয়েছেন। এ দুই পুলিশ সদস্যের মৃত্যুতে পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।