হংকংয়ে ৫৩ বিক্ষোভকারী গ্রেপ্তার

আপডেট : ১১ জুন ২০২০, ০০:৪০

হংকংয়ে বিক্ষোভকালে ৫৩ গণতন্ত্রপন্থিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শহরটির কেন্দ্রে বিক্ষোভের সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। ঐ দিন পুলিশের নিষেধাজ্ঞ অমান্য করে রাস্তায় নেমে আসে শত শত বিক্ষোভকারী। তাদের নিয়ন্ত্রণে করতে মরিচের স্প্রে ছুড়ে পুলিশ। হংকংয়ের উপর চীনের জাতীয় নিরাপত্তা বিল প্রণয়নের ঘোষণা নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে বিক্ষোভে নামে গণতন্ত্রপন্থিরা। পুলিশ গতকাল জানায়, মঙ্গলবার নির্দেশ অমান্য করে অননুমোদিত সমাবেশে অংশ নেওয়ায় ও অবৈধ সমাবেশ আয়োজন করায় ৩৬ জন পুরুষ ও ১৭ জন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। -রয়টার্স