পাকিস্তানে ইন্দুস নদীতে বাঁধ নির্মাণ, প্রতিবাদ  ইয়ুথ অ্যাকশন কমিটির

আপডেট : ১১ জুন ২০২০, ১১:৩০

পাকিস্তানের ইন্দুস নদীতে বাঁধ নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে দেশটির ইয়ুথ অ্যাকশন কমিটি নামের সংগঠন। এই সংগঠনের পক্ষ থেকে পাকিস্তানের নবাবশাহ শহরের স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে প্রতিবাদ জানানো হয়।

স্থানীয় ফেডারেল সরকার বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে বলে প্রতিবেদনে বলা হয়। আন্দোলনে নেতৃত্ব দেয়া সিন্ধ নওয়াজ ঘানোগ্রো পাকিস্তানের জনপ্রিয় দৈনিক ডনকে জানায়, নদীর অববাহিকায় এই বাঁধের পরবর্তী অংশে সিন্ধু অবস্থিত। এই নদীর সুফল ভোগের অধিকার রাখে সিন্ধুর মানুষ। কিন্তু এই বাঁধ নির্মাণ করলে এই অঞ্চলের মানুষের জন্য তা দুর্যোগ ছাড়া আর কিছু হবে না।

তারা সরকারকে এই বাঁধ নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি জানান। দাবি পূরণ না হলে সামনে প্রধান সড়কেও আন্দোলন চলছে বলে হুশিয়ারি জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মানববন্ধনের পাশাপাশি অনশনও চালিয়ে যাচ্ছে সংগঠনটি।

প্রতিবেদন থেকে জানা যায়, পাকিস্তান সরকার সম্প্রতি চীনের সঙ্গে ৪৪২ বিলিয়ন রূপির চুক্তি সাক্ষর করে। এই চুক্তির আলোকে ইন্দুস নদীর বাঁধ নির্মাণে যৌথভাবে কাজ করবে চায়না পাওয়ার এবং ফ্রোন্টায়ার।

ইত্তেফাক/আরএ