এনটিভিতে আজ রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘সংযোজন’। লিপি আইচের রচনা ও পরিচলনায় নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো, সাদিয়া জাহান প্রভা, তমালিকা কর্মকার, সামিহা খান প্রমুখ। থিয়েটারের একনিষ্ঠ কর্মী ও নির্দেশক শায়লা রহমান। তারই দলের নিয়মিত সদস্য সুতপা ও রুদ্র। কাজ করতে গিয়েই একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক গড়ে ওঠে। অন্যদিকে, শায়লা রহমান গোপনে ভালোবাসে রুদ্রকে। সুতপা আর রুদ্রের মধুর সম্পর্কে ঈর্ষান্বিত হয় শায়লা। দলের নতুন প্রযোজনায় তাই সুতপার পরিবর্তে সংযোজন ঘটে রেশমার। থিয়েটার ছাড়ে সুতপা। এককভাবে নেওয়া এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি রুদ্রও। শুরু হয় নতুন গল্প।
