জিম্বাবুয়ের অনুশীলনের আগে করোনা টেস্ট

আপডেট : ১১ জুন ২০২০, ২১:১৮

আগামী ১৫ জুন থেকে করোনা ভাইরাস পরিস্থিতির পর অনুশীলন শুরু করবে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। এই অনুশীলনের জন্য ৩৩ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে জিম্বাবুয়ে। আর জানানো হয়েছে, অনুশীলন শুরুর আগে এই সব খেলোয়াড়ের করোনা ভাইরাস পরীক্ষা করা হবে। এর মধ্যে যারা যারা পরীক্ষায় পাশ করবেন, কেবল তাদের নিয়েই শুরু হবে অনুশীলন। আগামী জুলাই ও আগস্ট মাসে জিম্বাবুয়ের দুটি সিরিজ আয়োজন করার কথা। প্রথমে আফগানিস্তান ও পরে ভারতের যাওয়ার কথা দেশটিতে। যদিও এখনো তারা সরকারের অনুমতি পায়নি সিরিজ আয়োজনের ব্যাপারে। তবে সিরিজের প্রস্তুতি তারা নিতে শুরু করেছে। আফগানিস্তান ক্রিকেট দলও এই সিরিজ মাথায় রেখে অনুশীলন শুরু করেছে।