বরিশাল কেন্দ্রীয় কারাগারের বন্দিদের পরিবারের মধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি এবং সমাজসেবা অধিদপ্তর বরিশালের উদ্যোগে কেন্দ্রীয় কারাগারের বন্দিদের পরিবারের মধ্যে করোনা দুর্যোগকালীন খাদ্যসহায়তা কার্মসূচির আওতায় সমিতির নির্বাহী সদস্য মো. রিয়াজ-উল-কবির এবং জেলা প্রশাসনের সহায়তায় ২৫টি পরিবারের মধ্যে খাদ্যসহায়তা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আল মামুন তালুকদার, সহকারী পরিচালক মো. শহীদুুুুুল ইসলাম, মহানগর প্রবেশন অফিসার শ্যামল সেনগুপ্ত এবং জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ। জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, এদের অসহায়ত্বের কথা বিবেচনায় এনে খাদ্যসহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।
