ফুলবাড়ীয়ায় গার্মেন্টসকর্মীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা দায়ের

আপডেট : ১১ জুন ২০২০, ২১:৪৩

ফুলবাড়ীয়া উপজেলার বাকতা ইউনিয়নের শ্রীপুর গ্রামের এক গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা হয়েছে।

হত্যার শিকার সেই তরুণীর বাবা বৃহস্পতিবার বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় মামলাটি দায়ের করেছেন।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান জানান, মঙ্গলবার রাতে বাঁশ বাগানের ভেতর ধর্ষণের পর গলায় কাপড় পেঁচিয়ে গার্মেন্টসকর্মী মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ কচুখেতে রেখে যায় সংঘবদ্ধ দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে মেয়ের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। হত্যা রহস্য উদ্ঘাটনে পুলিশ মাঠে কাজ করছে।