র্যাব-১১ এর সিইও লেফটেনেন্ট কর্নেল রাসেল আহমেদ কবির বলেছেন, নির্বাচন পরবর্তী যে কোনো সহিংসতা কঠোর হস্তে দমন করা হবে। গতকাল মঙ্গলবার বিকালে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন যথেষ্ট শান্তি ও শৃঙ্খলার সাথে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ছোটখাটো কিছু বিশৃঙ্খলা বিভিন্ন জেলাতে হলেও নারায়ণগঞ্জে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা আশা করবো, এ নির্বাচনকে ঘিরে কোনো মহল যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না করে সে জন্য আমাদের মহড়া চলবে।
