ঝিনাইদহে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

আপডেট : ১১ জুন ২০২০, ২১:৪৩

ঝিনাইদহ শহরের পৌর এলাকার খাজুরা গ্রামে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষে ফারুক হোসেন (৩৫) নামের এক জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। নিহত ফারুক ঐ গ্রামের গোলাম বারির ছেলে। আহত ১৩ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, খাজুরা এলাকার  এক দল বিএনপি নেতাকর্মী স্থানীয় আওয়ামী লীগ নেতা লিটনের মাধ্যমে আওয়ামী লীগে যোগদান করে।  তারা মঙ্গলবার গ্রামের স্কুল মাঠে খাওয়া-দাওয়ার আয়োজন করে। আওয়ামী লীগের অপরপক্ষের নেতা আবুল হোসেনের লোকজন ক্ষুব্ধ হন। বুধবার সন্ধ্যার পর আবুলের সমর্থকরা জাহিদের লোকজনের ওপর হামলা চালায়। এতে  সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজে রেফার্ড করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায়  বৃহস্পতিবার সকালে ফারুক মারা যান। উত্তেজনা থাকায় গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।