শ্রীপুরের খামারপাড়া গোরস্থান মোড় এলাকায় আম পাড়তে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে ইসমাইল মোল্যা নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক বারইপাড়া গ্রামের রোস্তম মোল্যার ছেলে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে খামারপাড়া গোরস্থান মোড় এলাকার বাসিন্দা পল্লি চিকিত্সক মোহন মোল্যার বাড়ির আমগাছে ইসমাইল মোল্যা আম পাড়তে ওঠে। এ সময় ইসমাইলের হাতে থাকা কাঁচা কঞ্চির লগি অসাবধানবসত পার্শ্ববর্তী বিদ্যুেতর তারের ওপর পড়ে যাওয়ায় তিনি স্পৃষ্ট হয়ে মারা যান।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ জানান, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
মদনে বিদ্যুত্স্পৃষ্টে এক জনের মৃত্যু
মদন (নেত্রকোনা) সংবাদদাতা জানান, মদনে বিদ্যুত্স্পৃষ্টে ইজিবাইক গ্যারেজের মালিক আতিকুল ইসলাম নামের এক যুবক মারা গেছে। বৃহস্পতিবার ইজিবাইক চার্জের সংযোগ খোলার সময় পৌর সদরের দেওয়ার বাজার রোডে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার মনোহরপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। মদন থানার ওসি মো. রমিজুল হক জানান, আতিকুলের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। তার অভিভাবক চট্টগ্রামে আছে। আসলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
