কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলাধীন নিয়ামতপুর বাজারের মোরগমহল, আনাইজমহল, পাটমহল এবং করিম ডাক্তারের চেম্বার থেকে দুধমহল পর্যন্ত প্রধান গলিগুলো খানাখন্দে ভরপুর। বৃষ্টির দিনে কাদাপানি ভেঙে লোকজনের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয়। কখনো ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতা দেখা দেয়। বিশেষ করে বৃষ্টির দিনে আনাইজমহলে জলাবদ্ধতা লেগেই থাকে। অথচ প্রত্যেক গলির দুই পাশেই বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও গলিগুলোতে ধান, পাট ও সবজি বোঝাই যান চলাচল করে থাকে এবং নিত্য দূরদূরান্ত থেকে ছুটে আসা পাইকারি ও খুচরা ক্রেতা-বিক্রেতাগণ নানারকম ভোগান্তির শিকার হচ্ছেন। এ পরিস্থিতিতে জনস্বার্থে গলিগুলো সংস্কারের জন্য সংশ্লুুিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মোহাম্মদ আবদুল্লাহ
ভাটিয়া পূর্বপাড়া, নিয়ামতপুর, করিমগঞ্জ, কিশোরগঞ্জ
