প্রবৃদ্ধিকে মানুষের জীবনের ঊর্ধ্বে স্থান দেওয়া সঠিক নয়

আপডেট : ১১ জুন ২০২০, ২১:৫৫

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেছেন, বাজেটে স্বাস্থ্য, কৃষি, শিল্প ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে কাঠামোগত পরিবর্তন আনা হলেও, অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবনা এখনো প্রবৃদ্ধি কেন্দ্রিক। উন্নয়ন ছয় মাস একবছরের জন্য নেমে থাকতে পারে, কিন্তু জীবন এক লহমার জন্য থেমে থাকতে পারে না। প্রবৃদ্ধিকে মানুষের জীবনের ঊর্ধ্বে স্থান দেওয়া সঠিক নয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান। মেনন স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করলেও এটাকে নিতান্তই অপ্রতুল এবং এখন দক্ষিণ এশিয়ার দেশসমূহের জিডিপির অংশ হিসেবে সর্বনিম্ন বলে অবিহিত করেন। তিনি বলেন, স্বাস্থ্য খাতে গবেষণার জন্য ১০০ কোটি টাকাও অপ্রতুল।