স্থানীয় টেক্সটাইলের সুতার ভ্যাটে বৈষম্য এবারও রয়ে গেল

আপডেট : ১১ জুন ২০২০, ২৩:৫৬

দেশীয় টেক্সটাইল শিল্পে ব্যবহার হওয়া কৃত্রিম সুতা তথা পলিয়েস্টার, রেয়ন ও অন্যান্য সব ধরনের সিনথেটিক সুতার ওপর ৫ শতাংশ ভ্যাট বাতিল করে কেজিপ্রতি ছয় টাকা সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব করা হয়েছে। অবশ্য কটন সুতার ওপর এই কর কেজিপ্রতি বিদ্যমান চার টাকার স্থলে তিন টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় টেক্সটাইল মিলের উদ্যোক্তারা এই প্রস্তাবকে বৈষম্যমূলক বলছেন। তারা কৃত্রিম সুতায় কটন সুতার মতো কেজিপ্রতি তিন টাকা করার দাবি জানিয়েছেন।

বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন ইত্তেফাককে বলেন, কটন সুতায় তিন টাকা আর কৃত্রিম সুতায় ছয় টাকা কর নির্ধারণ বৈষম্যমূলক। গত বছরও কৃত্রিম সুতায় এ ধরনের সমস্যা তৈরি করা হয়েছিল ৫ শতাংশ ভ্যাট আরোপ করে। টেক্সটাইল মিলের একজন উদ্যোক্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত বছর ৫ শতাংশ ভ্যাট আরোপের তা কমিয়ে আনার কথা বলা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। এবারো কৃত্রিম সুতায় একই সমস্যা হয়েছে।