যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

আপডেট : ১২ জুন ২০২০, ০০:০৯

যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়ার পর যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সমালোচনা করে। উত্তর কোরিয়ার যুক্তরাষ্ট্র বিষয়ক দফতরের ডিরেক্টর জেনারেল নউন জং গুন বলেন, নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে চাইলে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের উচিত প্রথমে নিজের অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগ দেওয়া। দুই কোরিয়ার অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলানো উচিত হবে না যুক্তরাষ্ট্রের। -রয়টার্স