বিচারকদের করোনাসহ বিভিন্ন রোগের চিকিৎসা দিবে ইউনিভার্সেল মেডিকেল

আপডেট : ১২ জুন ২০২০, ১৫:৫৬

দেশের অধস্তন আদালতের বিচারকদের করোনা ভাইরাস জনিত রোগসহ বিভিন্ন রোগের চিকিৎসা দিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেড। 

আইনমন্ত্রী আনিসুল হক এমপির সহযোগিতায় বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে। এই  চুক্তির আওতায় বাংলাদেশের যেকোনো বিচার বিভাগীয় কর্মকর্তা অসুস্থ হলে অগ্রাধিকার ভিত্তিতে উক্ত হাসপাতাল থেকে চিকিৎসা সেবা পাবেন। 

 

আরো পড়ুন : বাতিল হতে পারে এবারের হজ


আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারের উপস্থিতিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি মো. হেলাল চৌধুরী ও মহাসচিব বিকাশ কুমার সাহা এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ড. আশীষ কুমার চক্রবর্তী চুক্তিতে স্বাক্ষর করেন।  

এ সময় আইন ও বিচার বিভাগের যুগ্মসচিব উম্মে কুলসুমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/ইউবি