একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্থগিত ৩টি কেন্দ্রে আগামী ৯ জানুয়ারি পুনঃভোটগ্রহণ হবে।
কেন্দ্রগুলো হলো আশুগঞ্জের সোহাগপুর, যাত্রাপুর ও বাহাদুর পুর। এই তিন কেন্দ্রে মোট ভোটের সংখ্যা ১০ হাজার ৫৭৪। এ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুস সাত্তার ভূঁইয়া ধানের শীষ প্রতীক নিয়ে ৮২ হাজার ৭২৩ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মাঈন উদ্দিন মঈন কলার ছড়া প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৫৬৪ ভোট।
প্রধান দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১০ হাজার ১৫৯টি। সহকারি রিটানিং কর্মকর্তা ও আশুগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মৌসুমী বাইন হীরা ৯ জানুয়ারি পূণঃভোটগ্রহনের তথ্য নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
