১৬০০ সালে বৃটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করা হয়

আপডেট : ১২ জুন ২০২০, ১৯:৫৫

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

শূন্যস্থানগুলো পড় নিচে দাগ দেওয়া আছে।

ব্রিটিশ শাসন

                              

১। মোঘল আমলে পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসি বিভিন্ন বণিক গোষ্ঠী ব্যবসা করতে ভারতীয় উপমহাদেশে আসে।

২। ভারতীয় উপমহাদেশে ব্যবসায়িক প্রতিযোগিতায় শেষ পর্যন্ত ইংরেজরা টিকে থাকে।

৩। ভারত ও বৃটেনের মধ্যে বাণিজ্য পরিচালনার জন্য ১৬০০ সালে বৃটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করা হয়।

৪। বাংলার সম্পদের জন্য এই অঞ্চলের প্রতি ইংরেজদের আগ্রহ ছিল।

৫। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজ-উদ-দৌলা।

৬। সিরাজ- উদ-দ্দৌলা মাত্র ২২ বছর বয়সে বাংলার নবাব হন।

৭। ১৭৫৭ সালের ২৩ জুন পলাশির যুদ্ধে নবাবের পতন ঘটে।

৮। সেনাবাহিনীর প্রধান মির জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব পরাজিত হয়।

৯। বাংলায় ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত প্রায় ২০০ বছর ইংরেজ শাসন চলে।

১০। মোঘলরা বাংলাকে বলত যেকোনো জাতির স্বর্গ।

১১। ১৭৫৭ থেকে ১৮৫৭ সাল পর্যন্ত ১০০ বছর এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে।