কভিদের শত্রু আমি করোনার কংসমামা, পাইবেক অমন আরো ঘাঁটিলেই বংশনামা। তাই তো করোনা-কভি খোঁজে না আমার ছবি। এ সুখে গাইছি গানা, পুষে যাই বেড়ালছানা। ছানাটির লেজটি বাঁকা, করোনার আওয়াজ ফাঁকা। আওয়াজের সুরটি ভালো, দেখি তাই আশার আলো।