জেলার আখাউড়া উপজেলা থেকে উদ্ধার হওয়া মর্টার শেলটি নিষ্ক্রিয় করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া হেলিপেড মাঠে কুমিল্লা সেনানিবাসের মেজর ফাহমিদা সিদ্দিকীর নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট বোমা নিষ্ক্রিয়কারী দল শেলটি নিষ্ক্রিয় করে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমদ নিজামী বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২২ মার্চ আখাউড়া আব্দুল্লাহপুরে পরিত্যক্ত অবস্থায় ৩০ কেজি ওজনের মর্টার শেলটি পাওয়া যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মর্টার শেলটি উদ্ধার করে কুমিল্লা সেনানিবাসে খবর দেওয়া হয়।
