পৌরশহরের আড়াইআনী বাজারে সৌমিক (১৯) নামে এক মাদকাসক্ত ছেলের অত্যাচার সইতে না পেরে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ করেন তার মা। বৃহস্পতিবার বিকালে অভিযোগের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলে পাঠিয়েছে।
সূত্র জানায়, চকপাড়া মহল্লার বাসিন্দা রজব আলীর ছেলে সৌমিক (১৯) মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকের টাকার জন্য প্রায়ই পরিবারের লোকজনকে অত্যাচার করত।
