ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদকবিক্রেতা নিহত

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ১১:৩৩

ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদকবিক্রেতা নিহত হয়েছেন বলে জানিয়েছে র‌্যাব। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

 

র‌্যাব সূত্রে জানা গেছে, ধর্মপুর সীমান্ত এলাকায় সন্দেহজনক একটি কাভার্ডভ্যানকে ধাওয়া করে র‌্যাব সদস্যরা। কাভার্ডভ্যানটি দাগনভূঞা উপজেলার সিলোনিয়া এলাকায় পৌঁছে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়।

 

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার এবং ২৫০ কেজি গাঁজাসহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। নিহতদের বাড়ি মাদারীপুর জেলায় বলে নিশ্চিত হওয়া গেছে। তবে বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

 

ইত্তেফাক/এএম