উত্তর কোরিয়া বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতা কিম জং উনের হাত ধরে রাখার অর্থ হয় না। কারণ, দুই নেতার সম্মেলনের দুই বছর হলেও সম্পর্কে কোনো অগ্রগতি হয়নি। কেবলই হতাশায় পরিণত হয়েছে। খবর বিবিসির
উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি সন গোয়োন বলেন, ২০১৮ সালে প্রেসিডেন্ট ট্রাম্প ও কিমের মধ্যে ঐতিহাসিক বৈঠকের দুই বছর পার হলো। দুই বছর আগে বিশ্ববাসীর মধ্যে ঐ বৈঠক নিয়ে ব্যাপক আশার আলো দেখা গিয়েছিল। কোরীয় উপদ্বীপে শান্তি এবং উন্নতির ক্ষীণ আভাস দেখা গিয়েছিল। কিন্তু সেটি এখন কঠিন দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু না পেলে প্রেসিডেন্ট ট্রাম্পকে আর কিছু অর্জনের সুযোগ দেওয়া হবে না, যার মাধ্যমে তিনি আগামী নভেম্বরের নির্বাচনে সফলতা পেতে পারেন।
