স্বামীকে ডিভোর্স, মন্দিরে বিয়ে করলেন দুই নারী

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ১২:৩৯

বিয়ের ছয় বছর পর স্বামীকে ছেড়ে বিয়ে করেছেন ভারতের উত্তরপ্রদেশের দুই নারী। মঙ্গলবার বুন্দেলখণ্ডের এক মন্দিরে গিয়ে বিয়ে করেন তারা। 

 

ছয় বছর আগে কলেজে প্রথম দেখা হয় তাদের । এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বাড়ির লোকজন জোর করে অন্য জায়গায় তাদের বিয়ে দেয়। কিন্তু তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল। এতোদিন পর তারা সামাজিক মতে বিয়ের সিদ্ধান্ত নেন। দুজনই স্বামীকে ডিভোর্স দেন। তারপরই দ্বিতীয় বিয়ে করেন৷ যদিও ম্যারেজ রেজিস্টার তাদের বিয়ে মানেননি। 

 

বুন্দেলখণ্ডের ম্যারেজ রেজিস্টার আর কে পাল বলেন, ‘এরকম কোনো বিবাহ আইন থাকলে তো বিয়ের অনুমতি দেব। সমকামী বিয়ে এখনো আইনস্বীকৃত নয়। অনলাইনেও এখনো সরকারি নির্দেশ আসেনি।’ 

আরো পড়ুন : আগামী জুনে উল্কাবৃষ্টিতে দেখা যাবে তীব্র আলোর ঝলক

তাদের মধ্যে এক নারী বলেন, ‘৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট ঘোষণা করে সমকামিতা অপরাধ নয়। তারপর আমাদের আইনজীবী জানান, আমরা একসঙ্গে থাকতে পারব। কেউ আমাদের বিরক্ত করতে পারবে না। আমরা কিছুদিন দম্পতির মতো থেকেছি। স্বামীকে ডিভোর্স দিয়ে আমরা আইনিভাবে লড়াইয়ে নেমেছি। যাতে একসঙ্গে থাকা যায়।’

 

 

ইত্তেফাক/ইউবি