চন্দনাইশ পৌরসভা এলাকায় বুধবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় কহিনুর আক্তার (৪১)নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ৮নং ওয়ার্ডস্থ বাদশা বাপের বাড়ির ব্যবসায়ী জসিম উদ্দিনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাড়ির সামনে দাড়াঁলে হাশিমপুর বাগিচাগামী মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়। স্থানীয়রা আহতবস্থায় উদ্ধার করে কহিনুরকে বিজিসি ট্রাস্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
পৌর কাউন্সিলর আলহাজ্ব আবু তৈয়ব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/ইউবি
