গ্রেফতার ২
বরিশাল অফিস
দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে নগরীর রূপাতলী এলাকায় মামুন মাতুব্বর (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবারের এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাব্বি মৃধা ও সহযোগী জিসানকে আটক করেছে পুলিশ ও র্যাব-৮। নিহত মামুন ঐ এলাকার মাওলানা ভাসানী সড়ক এলাকার ভাড়াটিয়া এবং পটুয়াখালীর ছোটবিঘাই গ্রামের বাসিন্দা।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম পিপিএম জানান, নিহতের কাছে দীর্ঘদিন থেকে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে আসছিল একই এলাকার রাব্বি ও তার সহযোগিরা। শুক্রবার সন্ধ্যায় দাবিকৃত চাঁদার টাকার জন্য রাব্বি ও তার সহযোগিরা ধারাল অস্ত্র দিয়ে মামুনকে কুপিয়ে গুরুতর জখম করে। রাতেই চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্ত রাব্বিকে গ্রেফতার করেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার র্যাব-৮ সহযোগী জিসানকে (২৫) ঝালকাঠীর সদর থানার কলেজ মোড় থেকে আটক করেছে।
