খাগড়াছড়ি প্রতিনিধি
জেলায় গত ২৪ ঘণ্টায় ১০ পুলিশ সদস্যসহ আরো ২৩ জনের শরীরে শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৭৮ জনে। খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, আক্রান্তের মধ্যে ১০ জনই পুলিশ সদস্য। এর মধ্যে রামগড়ে সাত ও দীঘিনালায় তিন পুলিশ সদস্য রয়েছেন।
