নড়াইল প্রতিনিধি
সদর উপজেলায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মুসা সিকদার (৫০) ও শিরিনা বেগম (৪০) নামে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে ভদ্রবিলা ইউনিয়নের ছাগলছিড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ছাগলছিড়া গ্রামের কৃষক মুসা শিকদার ধান ভাঙানোর জন্য ঘরের বারান্দা থেকে মাথায় করে ধান নেওয়ার সময় বারান্দার সঙ্গে বেঁধে রাখা কাপড় শুকানো তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী রাবেয়া বেগমও বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
ভদ্রবিলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সজীব আহম্মেদ জানান, কৃষক মুসা মিয়ার বাড়ির বিদ্যুত্ সংযোগ থেকে টিনের ঘরটি বিদ্যুতায়িত হয়। কাপড় শুকানো তারটি ঘরের টিনের সঙ্গে যুক্ত থাকার কারণেই এ ঘটনা ঘটেছে।
