প্রিমিয়ার লিগ নিয়ে ক্রিকেটারদের মিটিং

আপডেট : ১৩ জুন ২০২০, ২১:২৮

স্পোর্টস রিপোর্টার

করোনা ভাইরাসের কারণে প্রায় তিন মাস ধরে বন্ধ ক্রিকেটীয় কার্যক্রম। বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগও স্থগিত হয়ে আছে। লিগের ভবিষ্যত্ এখনো অজানা। করোনার প্রকোপ না কমলেও সময় বয়ে যাচ্ছে। শেষ হয়ে যাচ্ছে ক্রিকেটীয় মৌসুম। সেপ্টেম্বর থেকে শুরু হবে নতুন মৌসুম।

ক্রিকেটারদের কপালে চিন্তার ভাঁজ ক্রমেই পুরু হচ্ছে। তবে কী ২০১৯-২০ মৌসুমের প্রিমিয়ার লিগ বাতিল হয়ে যাবে? এমন প্রশ্ন এখন ক্রিকেটারদের মধ্যে ঘুরপাক খাচ্ছে।

প্রিমিয়ার লিগ নিয়ে আলোচনা করতে আজ অনলাইন মিটিংয়ে বসতে যাচ্ছেন ক্রিকেটাররা। কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) আয়োজনে মিটিংয়ে শামিল হবেন জাতীয় দলের ক্রিকেটাররাও।