ব্রাহ্মণবাড়িয়ায় সোহেল খন্দকার (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের পূর্ব মেড্ডা মেসার্স এস রহমান পেট্রোল পাম্পের একটি লরি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সোহেল সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের মৃত এলাহী খন্দকারের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, লরির ভেতর পরিষ্কার করতে গিয়ে গ্যাসের বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি
