সৌদিআরবে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের স্বদেশে ফেরার ব্যবস্থা করুন

আপডেট : ১৩ জুন ২০২০, ২২:০৫

করোনার কারণে সৌদিআরবে আটকা পড়েছে স্কলারশিপপ্রাপ্ত বাংলাদেশি মেধাবী ছাত্রছাত্রী। এবারো সময়মতো গ্রীষ্মকালীন ছুটি হয় তাদের। কিন্তু আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ থাকায় দেশে ফিরতে পারছে না তারা। অন্যান্য দেশ বিশেষ বিমানের ব্যবস্থা করে তাদের দেশের ছাত্রছাত্রীদের ফিরিয়ে নেয়। কিন্তু বাংলাদেশ সরকারের সে ধরনের কোনো পদক্ষেপ লক্ষ করা যায়নি। এদিকে সন্তানদের কথা ভেবে অভিভাবকেরা উদ্বিগ্ন। তাই সরকারের প্রতি উদাত্ত আহ্বান এই যে, একটি বিশেষ বিমানের ব্যবস্থা করে বাংলাদেশের মেধাবী ছাত্রছাত্রীদের স্বদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।

ওবাইদুল্ল­াহ আহমাদ হুসাইন

শিক্ষার্থী,  ধর্মতত্ত্ব অনুষদ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া