ভারতের আপত্তিকে গুরুত্ব না দিয়ে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নেপাল সংসদে পাস হলো সংবিধান সংশোধনী বিল। শনিবার নেপালের সংসদের নিম্নকক্ষে ২৭৫ আসনের মধ্যে এই বিলের পক্ষে ভোট পড়ে ২৫৮টি। কাঠমান্ডু এই সংশোধনীতে ভারতীয় ভূখ্লকে মানচিত্রে ঠাঁই দিয়েছে বলে অভিযোগ ভারতের। কূটনীতিবিদদের আশঙ্কা, এই বিল পাস হওয়ায় আরও বাড়বে দিল্লি-কাঠমান্ডু কূটনৈতিক উত্তেজনা। খবর এনডিটিভির।
গত মাসেই নেপাল সরকার সংশোধিত মানচিত্র অনুমোদন দেয়। সেই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যে উষ্মা প্রকাশ করেছে নয়াদিল্লি।মূলত কালি নদীর উত্তর-পূর্ব এলাকা বিতর্কিত। ভারতের দাবি, ওই এলাকার লিপুলেখ পাস উত্তরাখ্লের। পাশাপাশি লিম্পিয়াধুরা আর কালাপানি এলাকা সেই ১৯৬২ থেকে ভারতের সীমানার অংশ বরাবর দাবি করেছে ভারত। কিন্তু সংশোধিত মানচিত্রে এই এলাকাগুলো নিজেদের বলে মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে নেপাল।
ভারতের পক্ষ থেকে মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব তার প্রতিক্রিয়ায় বলেছেন, আমরা এ ব্যাপারে আগেই আমাদের অবস্থান পরিস্কার করেছি। নেপাল মানচিত্রে যা অন্তুর্ভুক্ত করেছে তা ভারতের অংশ।
