চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের একটি মহাসড়কে তেলবাহী ট্রাক বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১৭ জন। শনিবার ঝেজিয়াংয়ের একটি মহাসড়কে ট্রাকটি বিস্ফোরিত হলে হতাহতের এ ঘটনা ঘটে। এক বিবৃতিতে দেশটির সরকার বলছে, প্রবল বিস্ফোরণের কারণে আশপাশের বাড়ি-ঘর ও কল-কারখানা ধসে পড়েছে। বিস্ফোরণের কারণে মহাসড়কের বেশ কয়েকটি আগুন ধরে যাওয়ায় দুর্ঘটনাস্থলের আকাশে বিশাল কালো ধোঁয়ার কুন্ডলি তৈরি হয়। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত দেশটির পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের ওয়েনলিন শহরের কাছের ওই বিস্ফোরণে আগুনের লেলিহান শিখা গোলার মতো আকাশের দিকে ধেয়ে যায়। এ সময় ওই এলাকায় লোকজনের তীব্র আর্তনাদ শোনা যায়। বিবিসি
