'ইরান-বিরোধী তৎপরতা অব্যাহত থাকবে'

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ১৪:৪৭

ইরান বিরোধী তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আমেরিকা। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, ইসরাইলের সঙ্গে মিলে তার দেশ ইরান ও সিরিয়ার বিরুদ্ধে তৎপরতা অব্যাহত রাখবে।   

এছাড়া তিনি আরো বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়া সত্ত্বেও এ নীতি অনুসরণ করবে আমেরিকা।

ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বেনিয়ামিন সঙ্গে সাক্ষাতকালে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও। 

আরো পড়ুন: ভারতে গরু রক্ষায় 'গো-শুল্ক' চালু 

পম্পেও আরো বলেন, ইরানের আগ্রাসন থেকে ইসরাইয়েলকে রক্ষা করতে সর্বদা পাশে থাকবে আমেরিকা।  

এছাড়া পম্পেও এসময় বলেন, সিরিয়া থেকে ট্রাম্পের সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার আগে আমেরিকার যেভাবে ইসরায়েলের পাশে ছিল, সেনা প্রত্যাহারের পরও একই ভাবে পাশে থেকে সাহায্য করবে। তথ্যসূত্র: ভয়েস অব আমেরিকা। 

ইত্তেফাক/এসআর