আটঘরিয়ায় শ্রমিকের মৃতদেহ উদ্ধার

আপডেট : ১৪ জুন ২০২০, ১০:০৯

পাবনার আটঘরিয়ায় রকিব হোসেন (৪৫) নামের এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

মৃত রকিব নাদুড়িয়া গ্রামের অফিজদ্দির ছেলে। সে দাশুড়িয়া একটি ফিট মিলে কাজ করত।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিক জানান, গত রাত ১১টার দিকে মোবাইল ফোনে কে বা কারা তাকে ডেকে নিয়ে যায়। এর পর আর তাকে খোঁজ করে পাওয়া যায়নি। এলাকাবাসী আজ  সকালে বাড়ির পাশের একটি পুকুরে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানায়, তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হতে পারে। তবে কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে পুলিশ তা খতিয়ে দেখছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/এমআরএম