ফুলবাড়ীতে ৪০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ১৫:৩৬

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৪০ কেজি গাঁজাসহ আবু বকর সিদ্দিক (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের পূর্ব ফকিরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবু বকর সিদ্দিক পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার গোবর্ধনকুটি গ্রামের আব্দুর রহমানের ছেলে।

আরো পড়ুন: খুলনায় সাংবাদিক হেদায়েত তিনদিনের রিমান্ডে

পুলিশ জানায়, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের পূর্ব ফকিরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় একই পথ দিয়ে লালমনিরহাট গামী (ঢাকা মেট্রো-ন-১৮-২৬০৩) পিক্যাপভ্যান আটক করে। পরে পিক্যাপভ্যানটি তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নম্বর-০৪) দায়ের করা হয়েছে। 

ইত্তেফাক/বিএএফ