রায়পুরায় ইয়াবাসহ তিন জন গ্রেফতার

আপডেট : ১৪ জুন ২০২০, ২১:৪০

রায়পুরা উপজেলার করিমগঞ্জ ও আদিয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে রায়পুরা থানা পুলিশ। শনিবার রাত পৌনে ১০টায় নয়াহাটি এলাকা থেকে এরশাদ মিয়ার ছেলে মো. আমির হোসেন (৪২), করিমগঞ্জ মৃধাবাড়ীর আবুল খায়েরের ছেলে ফরহাদ মৃধা (৩২) ও আদিয়াবাদ উত্তরপাড়ার সাইফুল ইসলামের ছেলে মো. মোমিন মিয়াকে (৩৬) ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের মিডিয়ার সমন্বয় ও পরিদর্শক রূপণ কুমার সরকার জানান, ভয়ানক করোনা ভাইরাস মহামারি উপেক্ষা করে মাদক ব্যবসা করে আসছে তারা। তাদের বিরুদ্ধে রায়পুরা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।