১১ দিন পর রিপোর্ট এল ১৬ জনের করোনা পজেটিভ

আপডেট : ১৪ জুন ২০২০, ২১:৪১

জয়পুরহাটে দীর্ঘ ১১ দিন পর আসা নমুনা পরীক্ষার রিপোর্টে পাওয়া গেল ১৬ জনের শরীরে করোনা ভাইরাস রয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২৮ জনে। সিভিল সার্জন ডা. সেলিম মিঞা রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।

জেলা সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, সর্বশেষ ২ জুন পর্যন্ত রিপোর্ট পাওয়া গিয়েছিল। অপর দিকে, জয়পুরহাটে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জারি করা সরকারি নির্দেশনা অমান্য করায় দুই জন ব্যবসায়ীসহ ১৫ জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র রায়।