শোক সংবাদ

আপডেট : ১৪ জুন ২০২০, ২২:২১

ডা. মুহাম্মদ সাজ্জাদ হোসেন

বিআরবি হসপিটালের অধ্যাপক ডা. মুহাম্মদ সাজ্জাদ হোসেন, কনসালটেন্ট (আইসিইউ) ১৩ জুন ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহ ... রাজিউন)। তার মৃত্যুতে বিআরবি হাসপাতালের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

মাওলানা জমির উদ্দিন

সিলেটের ঐতিহ্যবাহী কুদরতউল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব, আলেম কারি মাওলানা জমির উদ্দিন (৮৩) শনিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল রবিবার বাদ আসর তার ৪২ বছরের কর্মস্থল কুদরতউল্লাহ মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মসজিদের তিনতলা ও মাঠ ছাপিয়ে সিটি করপোরেশন মাঠ পর্যন্ত বিস্তৃত হয় জানাজার সারি। সরকারি স্বাস্থ্যবিধি মেনেই মসজিদ কর্তৃপক্ষ এ জানাজার আয়োজন করে। জানাজায় ইমামতি করেন তার ছেলে তালহা মোস্তফা। জানাজা শেষে তাকে নগরীর মানিকপীর (রহ.) এর কবরস্থানে দাফন করা হয়। জানাজার আগে মসজিদ কমিটির পক্ষ থেকে মরহুমের জীবন ও কর্ম সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কমিটির সেক্রেটারি মুকতাবিস-উন নুর। তার মৃত্যুতে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী শোক প্রকাশ করেন। 

ফেরদৌস আহমদ জমিরী

টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফেরদৌস আহমদ জমিরী (৬০) গতকাল রবিবার উখিয়া কুতুপালং হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। শনিবার জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল সূত্র বিষয়টি নিশ্চিত করেন। বাদ আসর হ্নীলা মৌলভী বাজারে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীসহ বিভিন্ন স্তরের মানুষ শোক প্রকাশ করেন।             

লিটন ধর গুপ্ত

নেত্রকোনা শহরের সাতপাই নিবাসী জেলা প্রেসক্লাবের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, দেশ টিভি ও  ভোরের কাগজের জেলা প্রতিনিধি সাংবাদিক লিটন ধর গুপ্ত (৫৩) শনিবার হূদেরাগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। রবিবার  নেত্রকোনা পৌর শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, নেত্রকোনা-৫ আসনের এমপি ওয়ারেসাত হোসেন বেলাল, সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রেসক্লাবের সভাপতি ও প্রশাসক মঈনউল ইসলাম ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল শোক প্রকাশ করেন।