খালেদা জিয়ার পায়ের ব্যথা আরো বেড়েছে ------------------ ফখরুল

আপডেট : ১৫ জুন ২০২০, ০০:২৯

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় গত শনিবার রাতে দেখা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় প্রধানের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এটা নিয়ে কথা বলার কি আছে। আমি আমার পার্টির চেয়ারপারসনের সঙ্গে দেখা করবই। এটাইতো স্বাভাবিক। এখানে বলার মতো কিছু নাই। ম্যাডামের শরীর অসুস্থ। পায়ের ব্যথা আরো বেড়েছে। বর্তমান যে পরিবেশ তাতে বেটার ট্রিটমেন্টের সুযোগ নেই। এখন তো হাসপাতালে নেওয়া সম্ভব না। বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা আছে। দলের প্রধানের সঙ্গে যা যা আলোচনা হয় হয়েছে। এটা ফরমাল বিষয়।’

 জানা গেছে, এক ঘণ্টার সাক্ষাতে দলের কার্যক্রম ও মহামারি করোনার সময়ে দলীয় নেতাকর্মীদের কর্মকাণ্ড সম্পর্কে তাকে অবহিত করা হয়। বেগম জিয়া করোনায় দুস্থদের পাশে থেকে সব ধরনের সাহায্য সহযোগিতার জন্য আহ্বান জানান। সূত্র জানায়, মির্জা ফখরুলকে ডেকেছিলেন খালেদা জিয়া। কারামুক্তির পর দলের মহাসচিবের এটা তৃতীয় সাক্ষাত্।