বটিয়াঘাটা স্বাস্থ্য কেন্দ্রে নার্সসহ দু’জন করোনায় আক্রান্ত   

আপডেট : ১৫ জুন ২০২০, ১৫:১৮

খুলনার বাটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্সসহ দুইজনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সোমবার (১৫ জুন) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অপর্ণা বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছন।  

তিনি বলেন, ‘নার্স জয়ন্ত রানী বিশ্বাস ও হাসপাতালের অফিস সহকারী সুলতান মাহমুদের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। পরে পজিটিভ রিপোর্ট আসায় তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।’

আরো পড়ুন: দুর্যোগেই হয় মনুষ্যত্বের পরীক্ষা: প্রধানমন্ত্রী

এ পর্যন্ত বটিয়াঘাটায় মোট ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানান তিনি। 

ইত্তেফাক/এএএম