সুশান্তের আত্মহত্যায় নিশ্চুপ কৃতি

আপডেট : ১৫ জুন ২০২০, ২০:১৯

বলিউড তারকাদের প্রেম নিয়ে ভক্তদের আগ্রহের কোনো কমতি থাকে না। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও এ নিয়ে অনেক সময় বিশাল কাণ্ড ঘটে যায়। সুশান্ত রাজপুত ও কৃতি শ্যাননের প্রেমের সম্পর্কের কথা সবার জানা। প্রকাশ্যে প্রেমের সম্পর্ক নিয়ে না বললেও তাদের প্রেমের কথা অজানা কারও নয়। যদিও শেষ অবধি বিয়ে পর্যন্ত গড়ায়নি। বিচ্ছেদের মাধ্যমে তারা ইতি টানেন তাদের সম্পর্কের। এরপর তারা আলাদাভাবে প্রেমের সম্পর্কে জাড়ালেও পুরনো প্রেম নিয়ে অনেক সময় আলোচনায় এসেছেন।

১৪ জুন আত্মহত্যা করেন বলিউডের এই সময়ের জনপ্রিয় অভিনেতা সুশান্ত রাজপুত। মাত্র ৩৪ বছর বয়সে নিজের সিদ্ধান্তে এই মৃত্যুতে হতবাক সবাই। শুধু তার ভক্তরাই নন, বলিউড তারকারা সবাই বিষয়টি নিয়ে কথা বলেছেন। বলিউডে গত কয়েক বছরে যে নতুন মুখগুলো হিট সিনেমা উপহার দিয়েছেন সুশান্ত তাদের মধ্যে অন্যতম। অনেক সম্ভাবনার কথাও উঠতো তাকে ঘিরে। এমন একটা সময়ে সবার মন্তব্য পাওয়া গেলেও নিশ্চুপ কৃতি শ্যানন। গণমাধ্যমে তো নয়, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে কোনো কথা বলেননি কৃতি। যদিও তার বোন নুপুর শ্যানন ইনস্টাগ্রামে সুশান্তকে নিয়ে কথা বলেছেন। তাদের একসঙ্গে ছবিও তিনি পোস্ট করেছেন। কিন্তু কৃতির এই চুপ করে থাকাটা স্বাভাবিকভাবে নেয়নি সুশান্তের ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃতিকে নিয়ে অনেক নেতিবাচক মন্তব্য করা হচ্ছে। এমনকি তাকে নিয়ে ট্রল করা হচ্ছে। যা এরইমধ্যে বেশ আলোচনা তৈরি করেছে।