এটি কে ঠিক করে দেবেন তা নিয়ে যুগে যুগে আমাদের সমাজে আলোচনা হয়েছে। এখানে কিছু ক্ষমতাধর মানুষ বলেন তারা ঠিক করে দেবেন, তাদের মতো চলতে হবে। শিল্প বা সাহিত্য নির্বাচনের নৈতিকতা কেউ নির্ধারণ করে দিতে পারবে না। সবসময় ক্ষমতাসীন ব্যক্তিরা চেষ্টা করেন তাদের নীতিটাকেই সবাই গ্রহণ করুক। আসলে নীতি নির্ধারণের ক্ষমতা তাদের নেই। আমাদের ধর্মের নীতি আছে, সাহিত্যের নীতি আছে, সেটা আচরণগতভাবে যুগে যুগে প্রত্যেক সমাজে মিথস্ক্রিয়া ও আলাপ-আলোচনার ভেতর নির্ধারিত হয়। কারও একটি জিনিস ভালো লাগবে, কারও লাগবে না। কেউ পক্ষে বলবে, কেউ বিপক্ষে। এই মিথস্ক্রিয়া দিয়েই নীতি নির্ধারিত হয়।
শিল্পের নীতি নির্ধারণ প্রসঙ্গে নির্মাতা শিহাব শাহীন
