করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য সারা বছর দৈনিক ১ জিবি ইন্টারনেট ডাটা বিনামূল্যে দেয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার সরকার। গত ৫ জুন এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দীন ইয়াসিন। করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে দেশব্যাপী লকডাউন শুরুর দিকেই মালয়েশিয়ার মোবাইল অপারেটরগুলো নানা প্যাকেজ ঘোষণা করে। মার্চ থেকে মালয়েশিয়ায় লকডাউন শুরু হয়। সেই সময় সবগুলো মোবাইল কোম্পানি তাদের ব্যবহারকারীদের জন্য প্রতিদিন ১জিবি করে ফোরজি ডাটা ফ্রি দেয়া শুরু করে। ঘরে বসে যারা ইন্টারনেট ব্যবহার করে ক্লাস করছেন, অফিস করছেন তাদের ফ্রি সার্ভিস দেয়ার পাশাপাশি অনলাইনে কেনাকাটা ও আত্মীয়-স্বজনদের সঙ্গেও যোগাযোগের ব্যবস্থা ও বিনোদনের ব্যবস্থা করা।