নোয়াখালীর সোনাইমুড়ী থানার ওসিসহ আরো ৪৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সোমবার (১৫) পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩৮৬ জনে।
সিভিল সার্জন মো. মোমিনুর রহমান জানান, নতুন আক্রান্তদের মধ্যে নোয়াখালী সদর উপজেলায় ৮ জন, বেগমগঞ্জে ১৫, সোনাইমুড়ীতে ১০, কোম্পানীগঞ্জে ১০, কবিরহাটে ২ ও সুবর্ণচর উপজেলায় ১ জন রয়েছেন।
সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মঈনুল ইসলাম জানান, সোনাইমুড়ী উপজেলায় গত ২৪ ঘণ্টায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সোনাইমুড়ী থানার ওসি আবদুস সামাদও রয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৮৫। যার মধ্যে সুস্থ হয়েছেন ৪২ জন। ওসি আবদুস সামাদ বর্তমানে থানার আবাসিক ভবনের নিজ কক্ষে আইসোলেশনে আছেন।
আরো পড়ুন: হাইকোর্টে জামিন পাননি ডেসটিনির রফিকুল ও কাউন্সিলর রাজীব
উল্লেখ্য, জেলায় এই পর্যন্ত ৬৭ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্য ১৮ জন সুস্থ হয়েছেন। অন্যরা আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার আলমগীর হোসেন।
ইত্তেফাক/এএএম
