আইএফসি সম্মাননা পেল ইউসিবি

আপডেট : ১৫ জুন ২০২০, ২১:২৯

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) সম্প্রতি ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) ৯ম অ্যানুয়াল ট্রেড অ্যাওয়ার্ডসে ‘২০১৯ বেস্ট পার্টনার ফর ওমেন ইন ট্রেড ইন সাউথ এশিয়া’ সম্মাননা লাভ করেছে। আইএফসির অংশীদার হিসেবে উদীয়মান বাজার ব্যবস্থায় ট্রেড ফিন্যান্সে নেতৃত্ব প্রদানের সক্ষমতার বিচারে এই সম্মাননা ইউসিবির একটি অনন্য অর্জন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সর্বোত্তম আর্থিক সেবা ও পণ্য প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। —প্রেস বিজ্ঞপ্তি