শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফের দাবি

আপডেট : ১৫ জুন ২০২০, ২১:৪০

শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফে রাষ্ট্রীয় প্রজ্ঞাপনের দাবিতে সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এই কর্মসূচি পালন করা হয়।