ফরিদপুরে ডাকাতের হাতে বৃদ্ধ খুন

আপডেট : ১৫ জুন ২০২০, ২১:৪০

ফরিদপুরে রবিবার গভীর রাতে ডাকাতের হাতে খুন হয়েছেন গৃহকর্তা। তিনি হলেন আবুল খাঁ (৮০)। ডাকাতদল ঐ গৃহকর্তাসহ তার মেয়েকে হাত, পা ও মুখ বেঁধে ডাকাতি করে। এ সময় শ্বাসরোধে তার মৃত্যু হয়।

নিহতের মেয়ে মৌসুমী আক্তার জানান, মুখোশপরা তিন থেকে চার জনের ডাকাতদল তাদের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা তাদের হাত-পা বেঁধে মুখের মধ্যে কাপড়গুঁজে বেঁধে ফেলে রাখে। বৃদ্ধ বাবার মুখে ডাকাতেরা গেঞ্জি কাপড় ঢুকিয়ে দিলে শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে মারা যান। এছাড়া ডাকাতেরা স্বর্ণালংকার ও দামি মালামাল নিয়ে গেছে বলে জানান তিনি। কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার মো. বেলাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকেই মামলা দায়েরের প্রস্তুতি চলছে।