করোনা ভাইরাস সংক্রমিত হয়ে গতকাল পুলিশের আরো দুই সদস্যের মৃত্যু হয়েছে। তাদের এক জন উপপরিদর্শক (এসআই) এস এম মুকুল ও অপর এক জন কনস্টেবল। তার নাম আবুল হোসেন আজাদ। দুই জনই ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপিতে কর্মরত ছিলেন। এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে পুলিশে ২৬ জনের মৃত্যু হলো।
গতকাল সোমবার ইমপালস্ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিত্সাধীন অবস্থায় এসআই এস এম মুকুল মারা যান। একইদিন কনস্টেবল আজাদ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এসআই মুকুলের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার চরকুলী গ্রামে। আর কনস্টেবল আজাদের গ্রামের বাড়ি নেত্রকোনার মদন থানার জয়পাশায়।
